আকর্ষণীয় গোলাপি ঠোঁট নিমিষেই মুখের সৌন্দর্য বাড়িয়ে তুলতে পারে বহুগুণ। কিন্তু অনেকেরই ঠোঁট কালচে রং এর হয়ে থাকে। আবার কারোর ঠোঁট হয় অনেক বেশি ড্রাই। ঠোঁটের এই কালচে রঙের জন্য অনেকেই বিব্রতকর অবস্থায় পড়ে থাকেন। তাই অনেকেই ঠোঁটের কালচেভাব ঢেকে রাখতে গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করেন। আবার ঠোঁট গোলাপি করতে ব্যবহার করে নানা রকমের লিপবাম। এগুলো তো হলো সব অস্থায়ী সমাধান! জানেন কি খুব সহজেই ঘরোয়া কিছু উপায়ে ঠোঁটকে গোলাপি করা সম্ভব? ঘরোয়াভাবে ঠোঁটের কালচেভাব দূর করার রইলো ৫টি উপায়
গোলাপের পাপড়ি :-
শীতের গোলাপ বাড়িতে ফুটলে তা ধুয়ে নিন এবং সেটি শুকিয়ে একটি পাত্রে রেখে দিন। এরপর সেই গোলাপের পাপড়ির ৮ থেকে ১০ টি পাপড়ি নিয়ে তা ভাল করে গুঁড়ো নিন। এতে কাঁচা দুধ দিয়ে ওই মিশ্রণটি রোজ শোবার আগে লাগিয়ে রাখুন।
লেবুর রস : –
লেবুর রস আমাদের কাছে খুবই ভালো একটি ব্লিচিং উপাদান হিসেবে পরিচিত। ঠোঁটের কালচেভাব দূর করতে এটি খুবই কার্যকরী একটি উপকরণ। রাতে ঘুমাতে যাওয়ার আগে সামান্য একটু লেবুর রস নিয়ে তা ঠোঁটে খুব ভালোকরে ম্যাসেজ করুন কিছুক্ষন। নিয়ম মেনে প্রতিদিন এই কাজটি করলে। কয়েকদিনের মধ্যেই ঠোঁটের রঙের পার্থক্য দেখতে পাবেন।
বিট:-
ঠোঁটে ঝলমলে গোলাপি রং পেতে বিট ম্যাজিকের মতো কাজ করে। বিট কাটলে যে রস বেরোয় তা ঠোঁটে লাগালে ঠোঁটের কালচেভাব স্বাভাবিকভাবেই কেটে যাবে, ঠোঁটও প্রাকৃতিকভাবে গোলাপি হয়ে উঠবে।
বরফ:-
যে কোনও দাগের উপর বরফ ঘষলে সেই দাগ হালকা হয়ে যায়। বরফের এই গুণ সম্পর্কে অনেকেরই কোনও ধারণা নেই। প্রতিদিন একবার করে ঠোঁটে বরফ ঘষুন। এতে ঠোঁটের কালচে ভাব দূর হবে। বরফ ঠোঁটের আদ্রতার মাত্রা বজায় রেখে রুক্ষতা দূর করে।
দুধের সর ও মধু:-
দুধের সর ব্যবহার করেও আপনি ঠোঁটের হারানো দ্যুতি ফিরে পেতে পারেন। দুধের সরে মধু মিশিয়ে ঠোঁটে লাগান প্রতিদিন। এতে ফল মিলবে হাতেনাতে।







