ছত্রিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, মিজোরাম, তেলেঙ্গানা ৫ রাজ্যের ভোট পর্ব শেষ হওয়ার সাথে সাথেই ছত্রিশগড় মধ্যপ্রদেশ মিজোরাম তেলেঙ্গানা এই চার রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনের পর্বও সমাপ্ত। বাকি ছিল রাজস্থান। এবার রাজস্থানের মুখ্যমন্ত্রী বেছে নিল বিজেপি। ছত্রিশগড় এবং মধ্যপ্রদেশ এই দুই রাজ্যের কৌশলকে অনুসরণ করে রাজ্যের শীর্ষ পদ “মুখ্যমন্ত্রী”-র জন্য নতুন মুখ বেছে নিল গেরুয়া শিবির।
এক সপ্তাহেরও বেশি সময় আগে প্রকাশিত হয় রাজস্থান বিধানসভার ভোটের ফলাফল। এরপর থেকেই মুখ্যমন্ত্রী পদের দাবিদার হিসেবে উঠে এসেছে একাধিক নাম। তবে শেষমেষ মিষ্টি আঙুরফল পেল ভজনলাল। দলের দীর্ঘদিনের সদস্য তিনি এছাড়াও রাজনৈতিক জীবনের শুরুর থেকে যুক্ত ছিলেন আরএসএস প্রভাবিত ছাত্র সংগঠন এবিভিপি-র সঙ্গে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ,বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বিনোদ তাওড়ে এবং রাজ্যসভা সাংসদ সরোজ পাণ্ডে, মঙ্গলবার জয়পুরের সর্দার পটেল মার্গে বিজেপির রাজ্য দফতরে বিজেপির সদ্যজয়ী বিধায়কেদের বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা ব্রাহ্মণ নেতা ভজনলাল শর্মার নাম ঘোষণা করলেন।
আগের দুই রাজ্যের মতোই রাজস্থানে একইভাবে বিজেপি দুইজন উপমুখ্যমন্ত্রী বেছে নিয়েছে। এক জন জয়পুর রাজ পরিবারের সদস্যা তথা বিদ্যাধরনগরের বিধায়ক দীয়া কুমারি। অপর জন ডুডু কেন্দ্রের বিধায়ক তথা অনগ্রসর নেতা প্রেমচাঁদ বৈরওয়া।
ছত্রিশগড় প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিংহ, মধ্যপ্রদেশে বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানকে বিজেপির সরিয়ে দেওয়ার ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে রাজস্থানেও। মুখ্যমন্ত্রীর কূর্সি থেকে সরে দাঁড়াতে হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেকে।







