অফবিট

পেটের গ্যাস কমাতে আজ থেকেই বন্ধ করুন এই সব খাবার খাওয়া

কম বেশি ছোট-বড় সবারই গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। সঙ্গে সবসময় গ্যাস্ট্রট্রিকের ওষুধ রাখতে হয়। নিয়মিত ওষুধ খেয়েও রেহাই মিলছে না এই সমস্যা থেকে। আবার এর রয়েছে নানান পার্শ্ব প্রতিক্রিয়া। অতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে অন্যান্য সমস্যা ডেকে আনছেন। তবে কিছু ঘরোয় উপায় আছে যেগুলো প্রয়োগ করলে গ্যাস, বুক জ্বালা থেকে সহজেই বাঁচা যায়।

বিশেষজ্ঞদের মতে, কার্বনেটেড ড্রিঙ্কস এবং প্রক্রিয়াজাত খাবার হলো পেটে গ্যাস সৃষ্টির অন্যতম প্রধান কারণ। কোকা-কোলা, পেপসি, স্প্রাইট-এর মতো কার্বনেটেড পানীয়গুলোতে থাকা কার্বন ডাই অক্সাইড সরাসরি পেটে গ্যাস তৈরি করে। অন্যদিকে, চিপস, বিস্কুট এবং ফাস্ট ফুডের মতো প্রক্রিয়াজাত খাবারে থাকা ট্রান্স ফ্যাট এবং কৃত্রিম রাসায়নিক পদার্থ হজমে সমস্যা সৃষ্টি করে এবং পেট ফোলাভাব বাড়ায়। এই ধরনের খাবার হজম প্রক্রিয়াকে ধীর করে দেয়, ফলে গ্যাস ও বদহজমের মতো সমস্যা দেখা দেয়। তাই আজ থেকেই বন্ধ করুণ এই সব খাবার

এই ধরনের পানীয় এবং খাবার বর্জন করে আপনি সহজেই পেটের গ্যাস থেকে মুক্তি পেতে পারেন। এর পরিবর্তে তাজা ফলের রস, ডাবের জল, আদা চা বা পুদিনা চা পান করতে পারেন। এছাড়াও, খাদ্যতালিকায় তাজা ফল, শাকসবজি এবং ব্রাউন রাইস, ওটসের মতো ফাইবার-সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করলে হজমতন্ত্র সুস্থ থাকে। ছোট ছোট এই পরিবর্তনগুলি আপনার হজমশক্তিকে উন্নত করবে এবং গ্যাসের সমস্যা থেকে চিরতরে মুক্তি দেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.