রাজনীতি

বাড়ি থাকলে তো দরজা খুলবে? কটাক্ষ দীলিপ ঘোষের

অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল ঠিক সময়ে দরজা খোলার কথা বলেছিলেন। আজ বৃহস্পতিবার তারই পাল্টা জবাব দিলেন ঘোষবাবু। “বাড়ী থাকলে তো দরজা খুলবে” কটাক্ষ দিলীপের। পাশপাশি মন্তব্য করলেন এসএসসি মামলার রায় পরবর্তী সম্পর্কেও।

“বাড়ি থাকলে তো দরজা খুলবে? বাড়ি ঘর দরজা খুলে খুলে যাচ্ছে।কবে আর তুমি খুলবে? হুড়কো খুলে যাচ্ছে। দরজা খুলবে!” এদিন নিউ টাউনে প্রাতঃভ্রমণে এসেছিলেন দীলিপ ঘোষ। আর সেখানেই এই মন্তব্য করে সরাসরি কটাক্ষের সুর ছুঁড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

“আমরা বারবার বলেছি দুর্নীতি হয়েছে। সেটা বিধিবদ্ধ ভাবে প্রমাণিত না হলে কোর্ট কিছু করতে পারে না। কোর্ট চাপ দিয়েছে। মানুষ তাকিয়ে আছে। আমরা বলেছি। তারই পরিণামে আজ ২৬ হাজার চাকরি গিয়েছে। এদের অনেকেই পরীক্ষা না দিয়ে বা পাশ না করেই চাকরি করছিল। একটা জটিল সমস্যা। এর সমাধান আদালতকে করতে হবে।” দিলীপ ঘোষের মন্তব্য এসএসসি রায়ের পরবর্তী অবস্থা সম্পর্কে।

দুর্নীতির পাহাড় হয়ে গিয়েছে। সময় লাগবে। কিন্তু ঠিক রাস্তায় ব্যাপারটা এগোচ্ছে। জোর গলায় এদিন এমনটাই মন্তব্য করলেন বর্ধমান – দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেদনীপুর সভা নিয়েও খোঁজা মারলেন প্রার্থী। বললেন,” আমার গড় থেকে চলে এসেছেন। এবার গড়ে গড়ে ঘুরছেন। ওনার নিজের গড় কোথায়? ওনার কষ্ট আমরা বুঝি। আর কোনও নেতা নেই, যাকে মানুষ বিশ্বাস করবে। ওনার চেহারাটা এখনও একটু পরিষ্কার আছে। সেটা দেখিয়ে ভোট টানার চেষ্টা।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.