ডোমকলের তৃনমূল বিধায়ক জফিকুলের বাড়িতে হানা দিয়ে সিবিআই ৩৫ লক্ষ টাকাসহ ১ কোজি সোনা উদ্ধার করেছে। এমনটাই সূত্রের খবর।
ওই সোনার বাজারমূল্য খতিয়ে দেখতে কলকাতায় নিয়ে এসেছেন তদন্তকারীরা। কিন্তু এতো সোনার গয়না আসলো কোথা থেকে তার কোনো সদুত্তর দিতে পারে নি বিধায়ক।
টাকা ও সোনার কোনো উত্স জানাতে না পাড়ায় CBI তা বাজায়প্ত করেছে। এই নিয়ে যখন শোরগোল চরমে তখন তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে, জাফিকুলের বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ১ কেজি সোনার গয়না। বিভিন্ন রকম গয়না পাওয়া গিয়েছে তাঁর বাড়ি থেকে। এই বিপুল সোনার গয়না ক্রয় করার কোনও নথি দেখাতে পারেননি জাফিকুল। যার ফলে ওই গয়না বাজেয়াপ্ত করেছেন সিবিআইয়ের গোয়েন্দারা। সেই গয়নার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকার মতো বলেই জানা যাচ্ছে।







