কলকাতারাজ্য

যানজটের আশঙ্কা প্রকাশ করে ডাক্তারদের মহামিছিলে ‘না’ পুলিশের

মহাপঞ্চমীতে শহরজুড়ে পুজোর ভিড়ের বিষয় সামনে রেখে জুনিয়র চিকিৎসকদের মিছিলে অনুমতি দিল না পুলিশ। তার বদলে, অন্য রুটের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে, শেষ মুহূর্তে মিছিলের অনুমতি না মেলায় ক্ষোভপ্রকাশ করলেন আন্দোলনকারীরা। যদিও কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলার অনশনমঞ্চ পর্যন্ত মিছিল করতে বদ্ধপরিকর তাঁরা। অন্যদিকে, পুলিশের দাবি, সেই রুটে পুজোর সময় পুরোদমে ভিড় হবে। তারমধ্যে চিকিৎসকদের মিছিল বেরোলে যানজট আরও বাড়বে।

উল্লেখ্য, জুনিয়র ডাক্তারদের অনশন চলছে ধর্মতলার ধর্নামঞ্চে। ৭ জন জুনিয়র ডাক্তার আমরণ অনশনে বসেছেন। তাঁদের সমর্থনে ৬ অক্টোবর কয়েকজন সিনিয়র ডাক্তারও ২৪ ঘণ্টার অনশন পালন করেন।

আজ অর্থাৎ মঙ্গলবার জুনিয়র চিকিৎসকরা মহামিছিলের ডাক দিয়েছেন। ঘোষিত হয়, ৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টের সময় কলেজ স্কোয়্যার থেকে অনশন মঞ্চ পর্যন্ত মিছিল করা হবে। সেই মিছিলে জুনিয়র ডাক্তারদের পাশাপাশি নাগরিক সমাজকে যোগদানের আহ্বান জানানো হয়। তবে সেই মিছিলের ‘না’ যোগ পুলিশের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.