রাজনীতিরাজ্য

‘সাদাকে সাদা, কালোকে কালো প্রমাণ করার সুযোগ দিন’ আবাস যোজনা প্রসঙ্গে তোপ দিলীপের

আবারও তোপ! তৃণমূল কংগ্রেসের প্রতি একের পর এক নিশানা হানলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। গতকাল দুর্গাপুর যাচ্ছিলেন তিনি। সেই সময়ে সাংবাদিকদের সামনাসামনি হয়ে তাঁর উবাচ, ‘গণ্ডগোল না করে থাকলে সোজাসুজি খাতা পত্র বার করে দিন। দেখে চলে যাক কেন্দ্রীয় প্রতিনিধিরা। তাদের পার্টির লোকেরাই বলছেন আপনারা দু’নম্বরি করছেন। টাকা-পয়সা লুট করছেন।’

দিলীপের সংযোজন, ‘আবাস যোজনা থেকে সরকারি কাজের টাকা সব লুট করেছেন। তাই কাগজপত্র দেখিয়ে দিন। সাদাকে সাদা কালোকে কালো প্রমাণিত করার সুযোগ দিন। তথ্য প্রমাণ দিয়ে দিন।’ প্রসঙ্গত উল্লেখ্য, আবাস তালিকায় নাম বাদ আগেই পড়ে। পরবর্তীতেও অভিযোগ জমা পড়ায়, এক দফা তদন্ত চালিয়েছে কেন্দ্রীয় দল।

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, কালিয়াচকের সীমান্তবর্তী চরিঅনন্তপুরের গোয়ালপাড়া গ্রামে গিয়ে আবাসের তদন্ত করে কেন্দ্রীয় তদন্তকারীদের এক দল। ২ সপ্তাহ পূর্বেই আবাসের তালিকায় নাম থাকা গোয়ালপাড়ার সিভিক ভলান্টিয়ার, রেশন ডিলার, অবসরপ্রাপ্ত রেলকর্মীদের বাড়িতে গিয়েছিল শক্তিকান্ত সিংহের নেতৃত্বে তিন সদস্যের কেন্দ্রীয় দল। সেই দিন সকালে সেই বাড়িগুলিতেই আবাসের তদন্তে যায় জেলায় নতুন করে আসায় অপর এক কেন্দ্রীয় দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.