নিজস্ব সংবাদদাতা : গরু পাচার মামলা সহ ব্যাঙ্ক অ্যাকাউন্টে অস্বাভাববিক লেনদেনের ফলে ইডি হেফাজতে আপাতত জেলেই আছেন কেষ্ট কন্যা সুকন্যা। আজ আদালতে প্রিয় বন্ধুকে দেখে আবেগ তাড়িত হয়ে গেলেন কেষ্টকন্যা সুকন্যা মন্ডল। রাইস এভিনিউ আদালতে দেখা হয় দুই বান্ধবীর।আজ কোর্টে যাওয়ার সময় আদালতের বেসমেন্টে দেখা হয় দুজনের। সময়ের অভাবে সামান্য কিছু কথা হয় দুজনের মধ্যে।
তবে আজ শারীরিক অসুস্থতার জন্য আদালতে হাজির হতে পারেননি অনুব্রত মণ্ডল, এমনটাই অনুব্রতর আইনজীবি সুত্রে খবর পাওয়া যাচ্ছে। তবে পঞ্চায়েত ভোটে তৃণমূলের কংগ্রেসের জয়ের খবর শুনে তিনি খুব খুশি এমনটাই জানালেন সুকন্যার আইনজীবী সম্পৃক্তা ঘোষাল।







