জেলা

হাওড়া স্টেশনে উদ্ধার ৬৫ কেজি গাঁজা, অভিযুক্ত ২ মহিলা

একুশে জুলাই যেতেই ধরা পরল বিপুল পরিমাণ গাঁজা। হাওড়া রেল স্টেশন সব সময় ব্যস্ত থাকে। প্রায় সারাদিন চলে লোকের আনাগোনা। তার মধ্যেই আরপিএফের আধিকারিকদের হাতে গাঁজা সহ গ্রেফতার ২ মহিলা। এই ঘটনার পর আরো বাড়ানো হয়েছে নিরাপত্তা বলয়।

অন্যতম ব্যস্ততম রেলস্টেশন বলতে উঠে আসে হাওড়া স্টেশনের নাম। যেখানে মানুষ অনেক দূর দুরান্ত থেকে আসে। পাশাপাশি দূরে কোথাও যেতে হলে সেখান থেকেই ট্রেন ধরে সাধারণ মানুষ। এবার সেই ব্যস্ততম স্টেশনে আরপিএফদের চোখ এড়িয়ে চলছিল নেশাদ্রব পাচারের চেষ্টা। যখন সবাই স্টেশনের মধ্যে ছবি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেড়াচ্ছে ট্রেন ধরার জন্য, ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে দুই মহিলাকে দেখে সন্দেহ হয় আরপিএফের আধিকারিকদের।

দুই মহিলার মধ্যে একজন কোমরে শাড়ি গুঁজে আর অন্যজন কোমরে ওড়না গুঁজে দুটো চলে নিয়ে যাচ্ছিল। তবে তাদের আচরণের মধ্যে বেশ অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। তখনই হাতেনাতে পাকড়াও করে আরপিএফ। এরপর শুরু হয় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ। সেই জিজ্ঞাসাবাদে কার্যত স্বীকার করে নেয় গাঁজা পাচারের চক্রের বিষয়। ইতিমধ্যেই ধৃত দুই মহিলাকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এর হাতে তুলে দেওয়া হয়েছে। নারকোটিক্সের আধিকারিকরা তদন্ত করে জানার চেষ্টা করছে আরো কেউ এই পাচার চক্রের সঙ্গে জড়িত আছে কিনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.