কলকাতা

শ্রীভূমির দুর্গাপূজা নিয়ে কড়া হুশিয়ারি মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে শুরু হয়ে গেছে, মা দুর্গার আগমনে দিন গোনা। এমনকি রথযাত্রার মধ্যে বেঁচে উঠেছে দুর্গা পূজোর বাদ্দি। সেই কারণেই রাজ্য সরকার জোর কদমে তোর জোর শুরু করে দিয়েছে। এমনকি দূর্গা পূজার মধ্যে প্রবল যানজট বেড়াতে তৈরি হচ্ছে প্রশাসন। তাই জন্য এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুজিত বোসকে কড়া হুশিয়ারি দিলেন।

বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তার সেই উৎসবের আগমনের জন্য অপেক্ষায় থাকে আপামর বাঙালি। বর্তমানে বিদেশেও বাঙ্গালীদের মধ্যে দেখা দিয়েছে দুর্গাপুজোর হিড়িক। তাই শরৎকালে মা দুর্গার আগমনে সেজে ওঠে গোটা শহর। পাশাপাশি পশ্চিমবঙ্গ ক্লাবগুলোতে জাঁকজমকপূর্ণ ভাবে চলে দুর্গোৎসব। তার মধ্যে অন্যতম হলো সুজিত বসুর শ্রীভূমি। তার জন্য সেই পুজো দেখতে ভিড় জমায় বহু মানুষ। সেই কারণে প্রচুর যানজট সৃষ্টি হয়। এছাড়াও এরকম ধরনের অভিযোগ আসে উত্তর কলকাতার বেশ কিছু পুজো থেকে।

প্রতি বছরই মুখ্যমন্ত্রীকে শ্রীভূমি নিয়ে অভিযোগ শুনতে হয়। কখনো লেজার লাইটের জন্য আবার কখনো রাস্তায় অতিরিক্ত ভিড়ের কারণে এয়ারপোর্টের দিকে যেতে যানজটের মধ্যে পরে ফ্লাইট মিস করেছে। তাই এবার সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। সেই কারণে তৃণমূল সুপ্রিমো স্পষ্ট হুশিয়ারি দিলেন যদি কোনো মানুষের সমস্যা হয় তাহলে সেই পুজো ব্ল্যাকলিস্ট করে দেওয়া হবে। তার জন্য সুজিত বসুকে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এ প্রসঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‌সুজিতের শ্রীভূমির পুজোর জন্য এয়ারপোর্টের রাস্তা পুরো জ্যাম হয়ে যায়। উত্তর কলকাতার কিছু বিশেষ পুজোর জেরেও এমনটা হয়ে থাকে। এরকম সমস্যা তৈরি হলে সংশ্লিষ্ট পুজোগুলিকে ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হতে পারে।’‌

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.