জেলাদেশ

দেশবিরোধী পোস্ট! শান্তিপুরে গ্রেফতার যুবক, ১৪ দিনের জেল হেফাজত

সামাজিক মাধ্যমে দেশবিরোধী মন্তব্য পোস্ট করার অভিযোগে গ্রেফতার হওয়া শান্তিপুরের গয়েশপুরের যুবককে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল রানাঘাট আদালত। ধৃত যুবকের নাম শরিফ শেখ, টেংরিডাঙ্গা গ্রামের বাসিন্দা।
সূত্রের খবর, গত সোমবার শরিফ সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সেনাবাহিনী এবং অন্যান্য স্পর্শকাতর বিষয় নিয়ে আপত্তিকর পোস্ট করে। এই পোস্টগুলি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় সনাতনী হিন্দু সমাজ ক্ষোভে ফেটে পড়ে এবং অভিযুক্তের গ্রেফতারের দাবিতে সোমবার দুপুরে শান্তিপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শান্তিপুর থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং শরিফ শেখকে গ্রেফতার করে। মঙ্গলবার পুলিশ তাকে রানাঘাট আদালতে হাজির করে। শুনানি শেষে বিচারক অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা সামাজিক মাধ্যমে এমন দেশবিরোধী কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজন অনুযায়ী আরও পদক্ষেপ নেওয়া হবে। ধৃত যুবকের পোস্টগুলির উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.