অফবিটদেশ

হজযাত্রীদের জন্য নতুন নির্দেশনা দিল সৌদি আরব

হজযাত্রীদের নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। চলতি বছরে হজের উদ্দেশে যেসব যাত্রী বৈধ নথি বা পারমিট ছাড়া সৌদিতে যাবেন, তাদেরকে থাকার জায়গা না দিতে মক্কার সব হোটেল, মোটেল, রেস্টহাউস ও স্থানীয় বাসিন্দাদের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ হজ পালনের জন্য সৌদি আরবে সমবেত হয়।পবিত্র নগরী মক্কা ও এর আশেপাশের বিভিন্ন স্থানে ইসলামের পাঁচটি ফরজ কর্তব্যের একটি এ হজ সম্পন্ন করা হয়।

শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান মুসলমানদের জীবনে অন্তত একবার হজ করা ফরজ।

এবার হজের সময় কর্তৃপক্ষ নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা আরও বাড়াতে চায়।সে জন্য পবিত্র হজবিষয়ক নতুন বিধিমালা প্রকাশ করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, নিম্নলিখিত একটি নথি থাকলেই কেবল মক্কায় প্রবেশ করা যাবে:

১. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত, পবিত্র স্থানগুলোতে কাজের জন্য বৈধ অনুমতিপত্র

২. মক্কায় নিবন্ধিত বসবাসের প্রমাণপত্র (ইকামা)

৩. সরকারিভাবে ইস্যু করা হজ পারমিট

এই নীতিমালার লক্ষ্য হলো মক্কায় প্রবেশ সহজ করা, অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করা এবং লাখ লাখ হজযাত্রীর আগমনের প্রস্তুতি নেয়ার সময় নিরাপত্তা জোরদার করা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.