অফবিট

আজই বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু ডিমের কারি

নিজস্ব সংবাদদাতা : ডিম ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় মুশকিল।আর যারা ডিম খেতে পছন্দ করেন তারা বেশিরভাগই সকালের খাবারে অমলেট, ডিমের ভাজি বা সেদ্ধ ডিম খান। কারণ এগুলো খুব দ্রুত তৈরী হয়ে যায়।তবে এসবের মধ্যে একবার ডিমের কারি খেয়ে দেখুন, আপনার পছন্দ হবেই হবে।

এটি দিনের বা রাতের খাবারে তৈরি করে রুটি বা ভাতের সাথে খেতে পারেন ।আজ আমরা জেনে নেব কিভাবে বানাতে হয় ডিমের কারি –

উপকরণ – ৪ টি ডিম,১০ কোয়া রসুন,৩ টি পেঁয়াজ টুকরো করে কাটা, ১ চা চামচ লাল লংকার গুঁড়ো,২ টি কাঁচা লংকা, লম্বা করে চেরা,১ চা চামচ গরম মশলা গুঁড়ো,১\২ চা চামচ হলুদ গুঁড়ো,১ চা চামচ ধনে গুঁড়ো, ২ টেবিল চামচ সরিষার তেল,১ চা চামচ ধনেপাতা কুচি,স্বাদ অনুযায়ী লবণ।

পদ্ধতি – প্রথমে একটি পাত্রে জল দিয়ে ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর একটি প্যানে তেল গরম করে ডিমগুলো সোনালি-বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তারপর মিক্সারে পেঁয়াজ ও রসুন দিয়ে পেস্ট বানিয়ে নিন। এরপর একটি পাত্রে সব মশলা, যেমন হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লাল লংকার গুঁড়ো, ধনে গুঁড়ো ও পেঁয়াজ-রসুনের পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।এরপর প্যানে আবার সরিষার তেল গরম করে পেঁয়াজ-মশলার পেস্ট ও কাঁচা লংকা দিয়ে ভাজতে থাকুন। যতক্ষণ পর্যন্ত না মশলা সোনালি-বাদামী হয়ে আসে । যখন প্যান থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন বুঝবেন মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে ভাজা ডিমগুলো দিয়ে দিন। গ্রেভি তৈরি করতে এতে ১ গ্লাস জল দিন। এটিকে ঢেকে ১০ মিনিট ফুটতে দিন।তারপর গ্রেভিটা ঘন হয়ে এলে উপরে ধনেপাতা ছড়িয়ে দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন ডিমের কারি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.