অফবিট

মাটি ছাড়াই ,এবার সহজেই বাড়িতে চাষ করুন ধনেপাতা

শীতকালে বিভিন্ন রকম শাক সবজির মধ্যে ধনেপাতা অন্যতম। অনেকেই আছেন যারা ধনেপাতা খেতে খুব পছন্দ করেন। শীতকালের বেশিরভাগ রান্নাতেই আমরা ধনেপাতা ব্যবহার করি। কারন ধনেপাতা যেকোনো রান্নার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে তোলে । কিন্তু সারাবছর বাজারে পাওয়া যায়না এই ধনেপাতা। শুধুমাত্র শীতেই পাওয়া যায়। তবে আপনি জানেন কি,একটা উপায় আছে যাতে সারা বছর আপনার বাড়িতে থাকবে ধনেপাতা? জেনে নিন কিভাবে মাটি ছাড়া সারা বছর চাষ করবেন ধনেপাতা

এই চাষ হাইড্রোপনিক মেথডে করতে পারেন। কারণ এইভাবে চাষ করলে কোনও মাটির প্রয়োজন পরে না। শুধুমাত্র একটি বড় পাত্র, ছাঁকনি বা ঝুড়ির লাগবে।

পদ্ধতি

* বাজার থেকে গোটা ধনে কিনে আনুন। নার্সারিতেও ধনেপাতার বীজ কিনতে পাওয়া যায়।

* একটা কানা উঁচু পাত্র বা ডেকচিতে জল দিয়ে, তার উপর ছাঁকনি বা জালি দেওয়া ঝুড়ি রাখুন।

*এবার বাজার থেকে কিনে আনা গোটা ধনে এরপর একটি পাত্রে সারারাত ভিজিয়ে রেখে পরদিন সকালবেলা সেগুলি জল থেকে ছেঁকে নিন।

* এরপর ওই ভিজিয়ে রাখা বীজ গুলি ছড়িয়ে দিন উপর থেকে। দেখবেন বীজ গুলি যেন শুকিয়ে না যায়। যদি সব সময় দেখাশোনা করতে না পারেন তবে উপর থেকে ভিজে সুতির কাপড় দিয়ে ঢেকে রাখুন।

* সূর্যের আলোয় রাখুন। আট-দশ দিন পর দেখবেন, চারা বেরিয়েছে। ২০-২৫ দিনে ধনেপাতায় ভরে যাবে।

* এ বার সলিড বা লিকুইড সার দেবেন। তা ছাড়াও আপনার রান্নাঘরের বজ্র পদার্থ থেকে তৈরি কম্পোস্ট তরল সার ব্যবহার করতে পারেন। ১৫ দিন অন্তর জল বদলে দিতে ভুলবেন না।

ঠিক পাঁচদিন, তারপর দেখতে পাবেন চারাগাছ বেরিয়ে আসছে। এইভাবে ২০- ২৫ দিনে ধনেপাতা খাওয়ার উপযোগী হয়ে উঠবে। এই ভাবে আপনি যদি নিয়ম মেনে কাজ করতে পারেন তাহলে, বাড়িতেই করতে পারবেন সারা বছর ধনেপাতা চাষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.