অফবিট

রাসায়নিক রং নয়! পাকা চুল ঢাকতে ও চুল পড়া কমাতে ‘এই একটি জিনিস- ই যথেষ্ট— জানুন পদ্ধতি ও উপকারিতা

অকালপক্ক চুল, চুল পড়া কিংবা রুক্ষতার সমস্যা— আধুনিক জীবনযাত্রায় প্রায় সকলেরই চেনা সমস্যা। বাজারচলতি রাসায়নিক রং ও স্টাইলিং প্রোডাক্টের অতিরিক্ত ব্যবহার যেমন চুলের ক্ষতি বাড়ায়, তেমনই দূষণ ও মানসিক চাপও মাথার ত্বকের স্বাস্থ্যে প্রভাব ফেলে। এই পরিস্থিতিতে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে ঘরোয়া চুল রাঙানোর পদ্ধতি। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হলো কফি পাউডার দিয়ে চুলে রং করা।

কেন বাড়ছে কফির জনপ্রিয়তা?

বিশেষজ্ঞদের মতে, কফির স্বাভাবিক গাঢ় বাদামি রং পাকা চুল ঢাকতে কার্যকরী। রাসায়নিক রঙের মতো কোনও ক্ষতি না করেই এটি সাদা চুলে অস্থায়ী রঙের আবরণ তৈরি করে। পাশাপাশি কফির অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিফেনল মাথার ত্বকে রক্তসঞ্চালন বাড়িয়ে চুলের গোড়া মজবুত করে।
অনেকের অভিজ্ঞতা বলছে— নিয়মিত কফি ব্যবহার করলে চুল হয় আরও নরম, কমে রুক্ষতা, বাড়ে প্রাকৃতিক উজ্জ্বলতা।

কীভাবে তৈরি হয় কফির রং?

ঘরেই সহজে তৈরি করা যায় এই হেয়ার কালার—
প্রথমে গাঢ় রং পেতে ফুটন্ত জলে চা-পাতা দেওয়া হয়।সেই জলে কফি পাউডার এবং অল্প কন্ডিশনার মিশিয়ে তৈরি করা হয় রঙিন পেস্ট।

শুকনো চুলে ভালোভাবে লাগালে রং বেশি টেকে।
পাকা চুলে দীর্ঘক্ষণ রাখলে রং আরও গাঢ় হয়।
অনেকেই শাওয়ার ক্যাপ পরে রাখেন যাতে তাপের কারণে রং দ্রুত বসে যায়।
সাধারণত এক ঘণ্টা রাখলেই রং দেখা যায়, তবে গাঢ় বাদামি রং চাইলে দুই ঘণ্টা পর্যন্ত রাখা যায়।
শ্যাম্পুর প্রয়োজন নেই

রং করার পর শ্যাম্পু না করে শুধু জল দিয়ে ধুয়ে ফেলাই ভালো। এতে কফির রং দীর্ঘস্থায়ী হয়। যেহেতু এটি প্রাকৃতিক রং, তাই এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে রং হালকা হয়ে যেতে পারে। পাকা চুল বেশি থাকলে সপ্তাহে দুইবার ব্যবহার করলে টেকসই ফল পাওয়া যায়।

চুলে কফির আরো উপকার:-

মাথার ত্বকে তেলতেলেভাব কমায়
প্রয়োজনীয় আর্দ্রতা ধরে রাখে
জট কমায়।নতুন চুল গজাতে সাহায্য করে
তাই রাসায়নিক রংয়ের পার্শ্বপ্রতিক্রিয়া এড়াতে অনেকেই এখন কফি পাউডারের উপরই ভরসা রাখছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.