প্রেমের অনুভূতি কেবল মনের নয়, শরীরেরও বিষয় -আর সেই অনুভবের সূচনা হতে পারে আপনার হাতের আঙুল থেকেই! সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, কোনও ব্যক্তি যখন তার প্রিয় মানুষটির কাছে পৌঁছনোর চেষ্টা করেন, তখন প্রথম সাড়া দেয় হাতের আঙুল।
ওকাহামা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন, মানুষের হাতে থাকা আঙুল ঠিক যেন ইঁদুরের মতো, যারা প্রতিটি কাজ শুরুর আগেই স্পর্শ অনুভবের মাধ্যমে পরিস্থিতি যাচাই করে নেয়। একইভাবে, প্রেমিক বা প্রেমিকার কাছাকাছি যাওয়ার সময় মানুষের হাতই সবচেয়ে আগে সক্রিয় হয়ে ওঠে। তারপর ধীরে ধীরে ব্রেনের নির্দেশে শরীরের অন্যান্য অংশও সাড়া দিতে শুরু করে।
এই গবেষণায় আরও চমকপ্রদ তথ্য সামনে এসেছে। দেখা গিয়েছে, যাঁদের হাতের আঙুল তুলনায় ছোট, তাঁদের শরীরে যৌন উত্তেজনা এবং অনুভূতি অনেক বেশি সক্রিয় থাকে। বিপরীতে, যাঁদের আঙুল লম্বা, তাঁদের মধ্যে এই সংবেদনশীলতা অপেক্ষাকৃত কম হতে পারে।
গবেষকদের মতে, হাতের আঙুল হল আমাদের মস্তিষ্কের অন্যতম দ্রুত প্রতিক্রিয়াশীল অংশ। যখনই আমরা প্রিয়জনের সংস্পর্শে যেতে চাই, তখন ব্রেন হাতের দিকেই প্রথম নির্দেশ পাঠায় -কোন অঙ্গ দিয়ে, কীভাবে এগিয়ে যেতে হবে।
উদাহরণস্বরূপ, যখন আপনার ভালোবাসার মানুষটি আপনার পাশে বসে থাকেন, আপনি স্বাভাবিকভাবেই প্রথমে তার হাত ধরার চেষ্টা করেন। এর নেপথ্যে রয়েছে হরমোনজনিত প্রতিক্রিয়া- হাত ধরার মুহূর্তে শরীরে বিশেষ হরমোন ক্ষরণ শুরু হয়, যা আবার ব্রেনকে সংকেত পাঠায়। এর ফলে সঙ্গীও আপনার প্রতি সাড়া দিয়ে পরবর্তী পদক্ষেপে এগিয়ে আসেন।
সুতরাং প্রেম শুধু অনুভবের বিষয় নয়, এর পিছনে রয়েছে জৈবিক ও স্নায়বিক এক জটিল সংযোগ – যার সূচনা হয় আপনার হাতের আঙুল থেকেই!







