অফবিট

এবার FIR ” ভূতের ” বিরুদ্ধে! সন্ধ্যা নামলেই খিল পড়ছে দরজায়, আতঙ্কে কাঁপছে এলাকাবাসী

বারাণসীতে বিগত কয়েক সপ্তাহ ধরেই দেখা মিলছে “তেনাদের”। কখনও করোর বাড়ির ছাদে বসে দোলাচ্ছে পা,কখনও বা এক বাড়ির ছাদ থেকে অন্য বাড়ির ছাদে লাফাচ্ছে। বারিণসীর বাসিন্দারা কয়েক সপ্তাহ ধরে ভয়ে কাঁটা।

সূত্রের খবর, বারাণসীতে বিগত কয়েক সপ্তাহ ধরেই চলছে ভূতের উপদ্রব। মানুষের মত দেখতে হলেও চোখ- মুখ নেই।

সম্প্রতি এক ব্যক্তি ওই ভয়ঙ্কর অবয়বকে পাশের বাড়ির ছাদে বসে থাকতে দেখে ভিডিও করে এবং সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তারপরই আরও আতঙ্ক ছড়িয়ে পড়ে, রাত বাড়লেই বাড়ি থেকেও বেরোচ্ছে না কেউ। জানা যায়, ওই সাদা অবয়বকে সর্বপ্রথম বারাণসীর বাড়ি গাবি এলাকার ভিডিএ কলোনিতে দেখা গিয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় ভূতের সেই ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে পুলিশ। এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য পুলিশ অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে ভেলপুর পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছে।

ওই থানার ইন্সপেক্টর রমাকান্ত দুবে বলেন, “ভিডিয়োটি দেখে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতেই আমরা এফআইআর দায়ের করেছি। ওই এলাকায় পুলিশের পেট্রোলিংও বাড়ানো হয়েছে, দ্রুত দুষ্কৃতীরা ধরা পড়বে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.