১ হাজার ৮০০ বছর পর আবার অশান্ত হবে আগ্নেয়গিরি। তাউপো লেকের গভীরে তান্ডবের টের পাচ্ছেন বিজ্ঞানীরা। এই আগ্নেয়গিরি প্রায় তিন লক্ষ বছর আগে প্রথমবার তার তান্ডব দেখিয়েছিল বলে ধারণা বিজ্ঞানীদের। শেষবার গলিত লাভা বের হয়েছিল ২৩২ সালে।
বিজ্ঞানীদের ধারণা, কিছু মাস আগে নিউজিল্যান্ডের ভূমিকম্প হবার পর থেকেই আগ্নেয়গিরির তলদেশে নানা কান্ডের আশঙ্কা লক্ষ্য করেছেন। আধুনিক যন্ত্রপাতি সাহায্যে গলিত লাভার উত্তাল হবার টের পাচ্ছেন তারা। লক্ষ্য করেছেন তাউপো লেকের ধারে উষ্ণ প্রস্রবনের দেখা মিলছে। মাঝে মাঝে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। যা এর আগে কখনো হয়নি।
সেই কারণেই ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে, যে কোন সময়েই শান্ত আগ্নেয়গিরি ফেটে পড়তে পারে। এর আগে ১হাজার ৮০০ বছরে বেশ কয়েকবার আগ্নেয়গিরির তলদেশ অশান্ত হলেও লাভা বের হয়নি।







