জেলা পুলিশের নির্দেশে এবং ময়নাগুড়ি থানার পুলিশ ও ট্রাফিকের যৌথ উদ্যোগে উদ্বোধন করা হল গাইড ম্যাপের। বৃহস্পতিবার ময়নাগুড়ি থানা মোড়ে এই ম্যাপের উদ্বোধন করা হয়। এদিনের এই গাইড ম্যাপ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত । এছাড়াও এদিন উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম বিক্রমজিত লামা, ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস, ময়নাগুড়ি পৌরসভার চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী, ভাইস চেয়ারম্যান মনোজ রায় সহ বিশিষ্ট অতিথিরা। এদিনের এই গাইড ম্যাপ উদ্বোধনের পাশাপাশি নিরাপত্তার বিষয় গুলি নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও ময়নাগুড়ি শহরে কোন ক্লাব কোথায় পুজো করছে সেই বিষয় গুলি নিয়ে গাইড ম্যাপ তৈরি হয়। পুজোর দিন গুলি ময়নাগুড়ির মানুষ যাতে ভালো ভাবে পুজো উপভোগ করতে পারেন এর জন্য বসানো হয়ছে ড্রপ গেট। জায়গায় জায়গায় থাকবে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ। এই বিষয়ে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, ” ময়নাগুড়ির মানুষ যাতে ভালোভাবে পুজো উপভোগ করতে পারেন এবং নিরাপদ ভাবে পুজো দেখতে পারেন। সেই বিষয়ে এই গাইড ম্যাপ উদ্বোধন।”
Read Next
November 6, 2026
ক্যাফের ক্যাশ কাউন্টার থেকে টাকা লুঠ, ম্যানেজারকে মারধরের অভিযোগ! সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেফতার ৩ বিজেপি কর্মী
November 6, 2026
কালীপুজোর আগে বড়মার মন্দিরে বড় বদল, সরল ‘ধর্ম যার যার’ বার্তা, এল নতুন স্লোগান
November 6, 2026
সাহায্য করতে গিয়েই বিপর্যয়! ঝাড়খণ্ডে ভিড়ের ওপর উঠে গেল ঘাতক ট্রাক, নিহত ৭
November 5, 2026
মায়ের কবরের পাশেই নিজের শেষ ঠিকানা তৈরি! বিহারের মনজুরের কাহিনি ছুঁয়ে গেল বহু মানুষের মন
November 5, 2026
• রীতিমতো যুদ্ধের প্রস্তুতি! বীরভূম ও বর্ধমানে এসটিএফের জালে কয়লা মাফিয়া ও বিস্ফোরক পাচারকারীরা
November 5, 2026
সাতসকালে বর্ধমান-আরামবাগ রুটে দুর্ঘটনা! যাত্রীবোঝাই বাস উল্টে আহত ২৭, এলাকায় চাঞ্চল্য
Related Articles
Check Also
Close







