এবার পূজোতে ডিজে বাজানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ।এবার দুর্গা পূজায় কি কি থাকছে বিধি নিষেধ , কি কি নতুন উদ্যোগ নেওয়া হলো এ সকল বিষয় নিয়ে আজ শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হলো দুর্গা পুজো নিয়ে প্রশাসনিক বৈঠক। এ বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সি. সুধাকর , পুলিশের উচ্চ আধিকারিকেরা । এছাড়াও দমকল, বিদ্যুৎ শিলিগুড়ি পৌরসভা , শিলিগুড়ি মহকুমা শাসক ও বিভিন্ন পুজো উদ্যোক্তারা।
যে বিষয়গুলোর ওপর বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে ট্রাফিক ব্যবস্থার সঠিক রাখা ও ডেঙ্গুর প্রকোপ এড়াতে সচেতনতা ব্যানার, পুজো প্রাঙ্গণে জলের ফোয়ারা গুলিতে গাপ্পি মাছ ছাড়ার পরামর্শ দেওয়া হয়।
জনসাধারণের নিরাপত্তা তাগিদে ৫০০টি সিসি ক্যামেরা ও বাড়তি পুলিশ কর্মী নিয়োগের কথা জানানো হয়।
এবার পূজোর বিশেষ উদ্যোগ , মহিলা দ্বারা পরিচালিত পুজো উদ্যোক্তাদের বিশেষ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেন পুলিশ কমিশনার সি সুধাকর।







