দেশ

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যের বার্তা নিয়ে বিশ্ব সফরে সর্বদলীয় প্রতিনিধিদল

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থান এবং ‘অপারেশন সিঁদুর’-এর বার্তা বিশ্বের দরবারে পৌঁছে দিতে সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল গঠন করেছে কেন্দ্র। শনিবার এই দলগুলির নেতৃত্ব দেবেন এমন সাত জন নেতার নাম প্রকাশ করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদদের এই উদ্যোগে শামিল করা হয়েছে, যা জাতীয় ঐক্যের এক শক্তিশালী চিত্র তুলে ধরেছে।
এই প্রতিনিধিদলগুলিতে থাকছেন কংগ্রেসের শশী তারুর, বিজেপির রবিশঙ্কর প্রসাদ ও বৈজয়ন্ত পাণ্ডা, জেডিইউয়ের সঞ্জয় কুমার ঝা, ডিএমকে-র কানিমোঝি করুণানিধি, এনসিপির সুপ্রিয়া সুলে এবং শিবসেনার শ্রীকান্ত শিন্ডের মতো পরিচিত মুখ। কেন্দ্র জানিয়েছে, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রে যাবেন এই প্রতিনিধিরা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ‘জিরো টলারেন্স’ নীতির কথা জোরালোভাবে তুলে ধরবেন।
যদিও এই সর্বদলীয় দলে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিনিধি নেই। জানা গিয়েছে, দলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি এই সফরে অংশ নিতে পারছেন না।
কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এই উদ্যোগকে জাতীয় ঐক্যের প্রতীক বলে উল্লেখ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে একদিকে যেমন আন্তর্জাতিক মহলে ভারতের সম্মিলিত প্রতিরোধ বার্তা দেওয়া যাবে, তেমনই দেশের অভ্যন্তরে বিরোধীদের সমালোচনার সুযোগও কমবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.