জেলা

জামাইষষ্ঠীর দিন নিখোঁজ গৃহবধূ।

জামাইষষ্ঠীর দিন ব্যাংকে যাওয়ার পথে নিখোঁজ নবদ্বীপ প্রাচীন মায়াপুরের বাসিন্দা এক গৃহবধূ,সন্ধান পেতে নবদ্বীপ থানায় নিখোঁজ ডায়েরি পরিবারের। নিখোঁজ গৃহবধুর নাম সুচিত্রা সাহা,বাড়ি নবদ্বীপ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাচীন মায়াপুর ৬ নম্বর লেন এলাকায়।
পরিবার সূত্রে জানতে পারা যায় গতকাল বুধবার সকাল দশটা নাগাদ ঐ গৃহবধূ বাড়ি থেকে বের হন একটি রাষ্ট্র ব্যাঙ্কে যাওয়ার নাম করে,এরপর থেকেই নিখোঁজ হয়ে যান ওই গৃহবধূ। নির্দিষ্ট সময় পরও বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে ওঠেন পরিবারের সদস্যরা। রাতভর খোঁজ চালিয়েও কোনও রকম সন্ধান না পেয়ে অবশেষে বৃহস্পতিবার দুপুরে নবদ্বীপ থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের পক্ষ থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.