বাকদেবীর আরাধনায় মেতে উঠেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ক্লাব। এবার সরস্বতী পূজো উপলক্ষে দিনভর নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগীতার পর সান্ধ্যকালীন অনুষ্ঠান শুরুর আগে গুনীজন সম্বর্ধনা ও এলাকার দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরন করে নজির সৃষ্টি করলো পিংলার মালিগ্রামের ভাই ভাই স্পোর্টিং ক্লাব। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সেক সবেরাতি, মালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সেক তফেজ্জলদ্দিন সহ মানিক খান, প্রশান্ত চক্রবর্তী, অষ্টম প্রামানিক সহ একাধিক গুনীজন।
ক্লাব কর্তারা গুনীজন সম্বর্ধনার পর গুনীজনদের হাত দিয়ে এলাকার প্রায় দেড় শত দুঃস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেন। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সবেরাতি বলেন, সম্প্রীতির নজিরে অন্যতম পিংলা। এই ভাই ভাই স্পোর্টিং ক্লাব সম্প্রীতির বার্তা বাহক হিসেবে সমাজিক কল্যানে একাধিক কাজ করছে, ক্লাবের শ্রীবৃদ্ধি কামনা করি। ক্লাব কর্তারা বলেন আগামীতে আরোও বৃহত্তর পরিকল্পনা রয়েছে। আমরা বছরের সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করবো।







