আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারল এক গাড়ি। গাড়িতে ছিল চার জন যাত্রী। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, একটি গাড়ি যাওয়ার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে হটাৎ বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে। তারপরই উল্টে যায় সেই গাড়িটি। মৃত চারজনই বরিয়াতু বস্তি ও ওরমাঞ্জির বাসিন্দা।
গাড়িটি উল্টে যাওয়ার পর আহত চার জনকে নিয়ে প্রাথমিক হাসপাতালে যায় স্থানীয়রা। সেখানেই তাদের মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। তবে এই ঘটনা কেন ঘটলো সেই তদন্ত এখনো করছে পুলিশ।







