ক্রাইমদেশ

আজব কান্ড: স্বামী চা চাওয়ায় চোখে কাঁচি ঢুকিয়ে দিলেন স্ত্রী!

চা চেয়েছিলেন স্বামী, বদলে স্বামীর চোখে কাঁচি ঢুকিয়ে দিলেন স্ত্রী!ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাগপত জেলায়।

পরিবার সূত্রে খবর, বছর তিনেক আগে অঙ্কিত অভিযুক্ত মহিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের কয়েকদিন পর নানা ঘরোয়া সমস্যায় গোল বাঁধত দুজনের মধ্যে। নিত্যদিন ঝগড়া বিবাদ লেগেই থাকত। এরপর একদিন অঙ্কিত এক কাপ চা চাওয়ায় স্ত্রী রাগে ফুঁসে উঠে অঙ্কিতের চোখে কাঁচি দিয়ে আঘাত করেন অভিযুক্ত মহিলা। এরপর ঘরের ভিতর থেকে চেঁচামেচির আওয়াজ শুনে সেখানে চলে আসেন অঙ্কিতের বৌদি ও তাঁর ছেলেমেয়েরা। পরবর্তীতে পরিবারের সদস্যরাই থানায় খবর দেন। এরপর চিকিৎসার জন্য অঙ্কিতকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে সেখান থেকে মিরুটে স্থানান্তর করা হয়। কিন্তু পুলিশ আসার আগেই সেখান থেকে পালিয়ে যান ওই মহিলা। অভিযুক্তকে খোঁজার জন্য দল গঠন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনা ঘটার মাত্র তিনদিন আগে অভিযুক্ত মহিলা অঙ্কিত ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ দায়ের করেছিলেন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.