বাংলার গুনি মেয়ে দেবদত্তা মাঝির পরে ফের সর্বভারতীয় স্তরের বাংলার মর্যাদা বাড়িয়েছে আরও এক বঙ্গ তনয়া। বাংলার এই দুই গুণী সন্তান জয়েন্ট এন্ট্রান্সের ও UGC NET JRF ২০২৫ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। যেই খবরে গর্বিত গোটা বাংলার মানুষ।
জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষায় প্রথম বারে সাফল্য আসেনি বঙ্গ তনয়া দেবদত্তা মাঝির হাতে। এরপর দ্বিতীয় বারে তরুণী ১০০-তে ১০০ নম্বর পেয়ে র্যাঙ্কের শীর্ষ স্থান ছিনিয়ে নিলেন। তারপর থেকে এখনও ৩ মাস কাটেনি। এরমধ্যেই বাংলার মুখ উজ্জ্বল করলো আরও এক বঙ্গ তনয়া নিলুফা ইয়াসমিন। UGC NET JRF পরীক্ষা গত দু-বছরে দুইবার দেওয়ার পরেও আশা স্বরূপ ফল করতে পারেনি। তবে তারপরেও হাল ছাড়েননি এই তরুণী। UGC NET JRF 2025 পরীক্ষায় ১০০ পার্সেন্টাইল নম্বর পেয়ে অল ইন্ডিয়া র্যাঙ্কে প্রথম স্থান অধিকার করেছে এই পরীক্ষার্থী। যেই খবর সামনে আসতেই উচ্ছ্বাসে ভাসছে অপামোর বাঙালি।
এ প্রসঙ্গে নিলুফা ইয়াসমিন জানিয়েছেন, “প্রথম দু’বার ব্যর্থ হওয়ার পর মন খারাপ হয়েছিল ঠিকই,তবে ভেঙে পড়িনি। বিশ্বাস ছিল আমি পারব। এবার শুধু পাশ করার দৃঢ় লক্ষ্য ছিলনা, ছিল শীর্ষে পৌঁছানোর লক্ষ্য”।







