জেলা

নবদ্বীপে যুব তৃণমূলের ডাকে প্রতিবাদী মিছিল;

বুধবার বিকেলে নবদ্বীপ শহর জুড়ে তোলপাড় হয়েছিল তৃনমুল -বিজেপির হাতাহাতির ঘটনায়। সেই ঘটনায় আহত হয়েছে দলের সিনিয়র নেতৃত্ব তথা ১৪ নং ওয়ার্ডের সভাপতি সহ কয়েকজন দলীয় কর্মী ও আহত হয়েছে মহিলা কাউন্সিলরও। এরই প্রতিবাদে প্রতিবাদ জানিয়ে ও ঘটনায় দোষী দের শাস্তির দাবীতে বৃহস্পতিবার আনুমানিক বিকেল পৌনে পাঁচটায় নবদ্বীপ শহরের অন্যতম প্রাণকেন্দ্র রাজাবাজার মোড় এলাকা থেকে নবদ্বীপ শহর তৃণমূল যুব কংগ্রেসের ডাকে এক ধিক্কার ও প্রতিবাদ মিছিলের আয়োজন করে। যা শহরের একাধিক গুরুত্বপূর্ণ পথ ঘুরে পুনরায় রাজাবাজার মোড় এলাকায় শেষ হয়।

এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন নবদ্বীপের পৌর পতি বিমান কৃষ্ণ সাহা, শহর যুব তৃণমূলের সভাপতি সুজিত সাহা সহ মহিলা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বের পাশাপাশি শহরের বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধী ও কয়েক হাজার তৃণমূল কংগ্রেস ও শাখা সংগঠনের কর্মী সমর্থক।

জানা যায়,নবদ্বীপ শহরের বিভিন্ন এলাকায় বিজেপির তরফে গ্যাসের সংযোগের সাথে আধার নং সংযুক্তি করনের কাজ করছে। গত মঙ্গলবার ২নং ওয়ার্ডের কাউন্সিলর অনুরাধা মন্ডল সেই কর্মসূচীর অনুমতি বা বিষয়ে জানতে গেলে বাকবিতন্ডায় জরায় বিজেপির নেতৃত্ব দের সাথে। গতকাল পুনরায় শহরের বাঁধরোড এলাকায় একই ভাবে আধার সংযুক্তি করার কাজ করতে যায় বিজেপি সেখানেই দু পক্ষের মধ্যে শুরু হয় বচসা। ঘটনা গড়ায় হাতাহাতিতে ও আহত হন বেশ কয়েকজন।

এই ঘটনা ঘিরে গতকালই উভয় পক্ষই দোস চাপিয়েছে উভয়ের দিকে। আর দলীয় কর্মী সহ মহিলা কাউন্সিলারের ওপর চড়াও হওয়া, মারধরের অভিযোগ তুলে শহর জুড়ে মিছিল করে নবদ্বীপ শহর যুব তৃণমূলের তরফে।

এদিনের এই কর্মসূচী থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌর পতি বিমান কৃষ্ণ সাহা বলেন ওরা কে KYC করানোর? সারা দেশ জুড়ে এভাবে বিজেপি সাধারণ মানুষের গোপনীয়তা জানার মাধ্যমে লুট করছে, নবদ্বীপেও এটা করছে, ভোট আসলেই বিজেপি রাস্তায় নামে। পাশাপাশি তিনি আরও জানান গ্যাস হলো পেট্রোলিয়াম দপ্তরের তথা কেন্দ্রীয় সরকারের অধীনস্হ সংস্থা। তারা ডিলারদের এই KYC করানোর জন্য অনুমোদন করবে, সেখানে বিজেপি কে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.