রাজনৈতিক মহল কিংবা চলচ্চিত্র জগৎ উভয় ক্ষেত্রেই মানুষের কাছে বেশ প্রশংসা কুড়িয়েছেন তারকা সাংসদ দীপক অধিপ্রশ্নপাশাপাশি রাজনৈতিক ময়দান তৃণমূল সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রিয়ভাজন হল দেব। এবার আচমকাই তাকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। যা নিয়ে আলোড়ন পরে গেছে রাজনৈতিক মহলে। হঠাৎ করে ঘাটালের সংসদকে মুখ্যমন্ত্রী কিসের চিঠি পাঠালেন?
২৪ এর নির্বাচনে অনেক জল্পনার ঘাটাল থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দেব। ভোটে জেতার পর স্বাস্থ্য পরিষেবা নিয়ে তার লোকসভা কেন্দ্র থেকে একাধিকবার অভিযোগ এসেছে। মূলত কেশপুর গ্রামীণ হাসপাতালের শোচনীয় অবস্থা নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে। এবার রাজ্য সরকার ২৪ কোটি টাকা খরচ করবে এই হাসপাতালের উন্নতির জন্য। পাশাপাশি বাড়ানো হবে হাসপাতালের বেডের সংখ্যা। এবার সেই মেয়ে তারকা সাংসদকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই প্রকাশ্যে নিয়েছেন তারা।
মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, ‘জানতে খুশি হবে, কেশপুর গ্রামীণ হাসপাতালকে ৩০ বেড থেকে ৫০ বেডে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে আমাদের সরকার। এর জন্য আমাদের ২৪ কোটি টাকা খরচ হবে। মানুষকে আরও উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা এই পদক্ষেপ নিলাম। সরকারের এই সদর্থক ভূমিকার কথা তুমি যথাযথভাবে এলাকাবাসীর নজরে আনবে, এই আশা রাখি’।







