জেলারাজনীতি

রোহিঙ্গা-সহ তৃণমূল নেতাদের বেঁধে বাংলাদেশে পাঠানোর হুমকি, বিতর্কে বিজেপি নেতা

রোহিঙ্গা বিতর্ক ঘিরে ফের উত্তাল রাজনীতি। সন্দেশখালির মঞ্চ থেকে বিজেপির সংখ্যালঘু সেলের রাজ্য কমিটির সদস্য কাশেম আলি বিতর্কিত মন্তব্য করে বসেন। তাঁর হুঁশিয়ারি—
“রোহিঙ্গা যদি চিহ্নিত হয়, বা SIR-এ তাঁদের নাম বাদ যায়, আর যেসব তৃণমূল কংগ্রেস নেতারা ভোটব্যাঙ্কের রাজনীতি করছেন, তাঁদের গাছে বেঁধে জল বিচুটি লাগানো হবে। তারপর ঘোজাডাঙা সীমান্ত দিয়ে JCB বুলডোজারে তুলে বাংলাদেশে পাঠানো হবে।”

এখানেই থামেননি কাশেম আলি। তিনি আরও বলেন, বিজেপি নেতাদের উপর হামলা চালানোরও নিদান দেওয়া হয়েছে। তাঁর দাবি, “আমরা ভারতীয় মুসলমান, আমরা ভারতীয় হিন্দু। আমরা আছি, থাকব। কিন্তু রোহিঙ্গাদের নিয়ে কেউ রাজনীতি করলে, তার জবাব সন্দেশখালির মানুষ দেবেন।”

বিজেপির এই বক্তব্যের পাল্টা জবাব দেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। তাঁর কথায়, “বিজেপির পায়ের তলায় মাটি নেই। তাই মানুষকে বিভ্রান্ত করতে এমন উস্কানিমূলক মন্তব্য করছে।”

সন্দেশখালির সভায় উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য, তৃণমূল বিরোধী আন্দোলনের অন্যতম মুখ পিয়ালী দাস ওরফে ম্যাম্পি।

অন্যদিকে, একই দিনে মালদহে রোহিঙ্গা ইস্যুতে বিতর্কিত মন্তব্য করেন তৃণমূল নেতা আব্দুল রহিম বক্সী। তাঁর সোজাসাপ্টা হুঁশিয়ারি—
“চুলের মুঠি ধরে বাংলাদেশে পুশব্যাক করব। তারপর ক্ষমা চেয়ে নেব।”

একদিকে বিজেপি নেতা রোহিঙ্গা প্রসঙ্গে প্রকাশ্যে “জল বিচুটি, বুলডোজার” প্রসঙ্গ তুলছেন, অন্যদিকে তৃণমূল নেতা প্রকাশ্যে “চুলের মুঠি ধরে পুশব্যাক” করার হুমকি দিচ্ছেন। ফলে সীমান্তবর্তী জেলা ও রাজ্য রাজনীতিতে রোহিঙ্গা বিতর্ক যে নতুন করে অগ্নিগর্ভ হয়ে উঠল, তা আর বলার অপেক্ষা রাখে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.