দেশরাজনীতি

মহুয়া মৈত্রার তোপ: বিহারে ২২ লক্ষ ‘মৃত ভোটার’, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তুললেন প্রশ্ন

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। শনিবার এক সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান—“বিহারে প্রায় ২২ লক্ষ মৃত ভোটার রয়েছেন। তাঁরা গত ৬ মাসে মারা যাননি, বরং বহু বছরের মধ্যে মারা গিয়েছেন। কিন্তু তা নথিভুক্ত করা হয়নি।” এই মন্তব্য ঘিরেই তীব্র প্রতিক্রিয়া জানালেন তৃণমূল সাংসদ।

সমাজ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে মহুয়া মৈত্র লেখেন—
“Chief Election Commissioner’s Press Conference today was absurd and shameful. He said – ‘22 lakh dead voters in Bihar did not die in past 6 months but over past several years. However, it was not put in records.’ If that is true then every EC official & CEC over past years should be hauled up for dereliction of duty and subverting fair elections! Including Mr. Kumar under whose watch last revision in Bihar took place in April 2025!”

অর্থাৎ, তাঁর দাবি অনুযায়ী যদি নির্বাচন কমিশনের বক্তব্য সত্যি হয়, তাহলে অতীতের প্রতিটি মুখ্য নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। এমনকি বর্তমান কমিশনার জ্ঞানেশ কুমারও দায় এড়াতে পারেন না, কারণ তাঁর তত্ত্বাবধানেই চলতি বছরের এপ্রিলে বিহারে ভোটার তালিকার সংশোধন হয়েছিল।

এই ইস্যুতে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে। বিরোধীরা অভিযোগ তুলছে—এমন অব্যবস্থার ফলে নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.