জেলা

পাটবোঝাই লরি উল্টে মৃত দুই এবং আহত আরও দুই

লরি উল্টে গিয়ে মৃত দুই আহত আরও দুই জন। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়ি জলঢাকা সেতু সংলগ্ন ধারাইগুড়ি হিমঘরের কাছে জাতীয় সড়কে।

স্থানীয় সূত্রে খবর,একটি পাটবোঝাই লরি ধূপগুড়ির দিক থেকে ময়নাগুড়ির দিকে আসছিল। হঠাৎই পাটবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। স্থানীয় সূত্রে খবর, পাটবোঝাই লরিটি পালটি খাওয়ার সময় গাড়ির নিচে দু’‌জন চাপা পড়ে যান।ঘটনাস্থলেই মারা যান বছর ৩০ এর এক যুবক বিষ্ণু ব্যাপারী ও মনা বালা নামে বছর ৪৫ এর যুবক।

ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি লরির চালক এবং খালাসি উদ্ধার করে ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি করান। দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে আসে ময়নাগুড়ি থানার পুলিশ। কিছুক্ষণের মধ্যেই খবর দেওয়া হয় দমকলের একটি ইঞ্জিনকে। পরবর্তীকালে, পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পাট সরিয়ে গাড়িটিকে তোলার ব্যবস্থা করা হয়। দুর্ঘটনার জেরে ধূপগুড়ি-ময়নাগুড়ি ৩১ নং জাতীয় সড়ক কয়েক ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে। এই ভয়াবহ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জাতীয় সড়কে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.