ফের আবার একবার খবরের শিরোনামে তৃনমূল নেতা তথা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি আজ ফেসবুক পোস্টে লেখেন,
“আজ 23/11/23, ঠিক দশ বছর আগে আজকের তারিখে বিনা দোষে চক্রান্তমূলকভাবে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল।অনেকে ভেবেছিল আমি ধ্বংস হয়ে যাব।ঈশ্বরের আশীর্বাদে এখনও আছি। মিথ্যাসাক্ষী , মিথ্যা মামলায় জর্জরিত থেকেও আইনে লড়ছি।
জীবন যুদ্ধে লড়ছি।সাংবাদিকতা, লেখালিখি, রাজনীতিতে আছি, লড়াই করছি।রাজ্য, কেন্দ্র দুই সরকারের এজেন্সির বিরুদ্ধেই লড়াই চলছে। কঠিনতম দিনগুলিতে যে কয়েকজন পাশে ছিল, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমার এবং আমার ঘনিষ্ঠদের সেদিনের চোখের জল, আর্তনাদ বৃথা যাবেনা। সময় তা প্রমাণ করবে। ঈশ্বরের বিচার থেকে ষড়যন্ত্রীরা বাদ যাবে না। আমি তৃণমূল কংগ্রেস করছি শুধু এটা প্রমাণ করতে যেমন থেকেই দলটা করে এসেছি, আমি একজন সৈনিক এবং কুণাল ঘোষ বেইমান নয়।আমি দলের এমপি, এমএলএহবনা।দলেরতরফেজনপ্রতিনিধিহবনা।যতদিন ইচ্ছে থাকবে সসম্মানে দলের সাংগঠনিক কাজ করব।তারপরজীবনযেভাবেবলবে, সেইভাবেচলব। গ্রেপ্তারের দিনগুলো এবং আমার ঘাড়ে কলঙ্ক চাপানোর পর্ব ভুলিনি, ভুলবনা।”







