উত্তর ২৪ পরগনা বাগদা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজ থেকে শুরু হল সুতি বস্ত্র হাট। এখন থেকে প্রতি বৃহস্পতিবার বস্ত্র হাট বসবে বাগদা পঞ্চায়েতের অধীনস্থ মিলন সংঘের মাঠে।
এই বিষয়ে বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সনজিৎ সরদার বলেন, বাগদা এলাকার মানুষ অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে। এই হাট বসার ফলে তারা কম টাকায় হাট থেকে তাদের প্রয়োজনীয় বস্ত্র ক্রয় করতে পারবে। এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল। আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে সাধারণ মানুষের চাহিদা মত এই হাট বসবার ব্যবস্থা করলাম।







