জেলারাজ্য

নার্সের রহস্যজনক মৃত্যু: সিঙ্গুর থেকে ধরা পড়ল প্রেমিক-সহ দুই, ময়নাতদন্ত হবে কলকাতায়

সিঙ্গুরের একটি বেসরকারি নার্সিংহোমে কর্মরত এক তরুণী নার্সের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গ্রেফতার করেছে নার্সিংহোমের মালিক সুবীর ঘোড়া এবং মৃত নার্সের প্রেমিক রাধাগোবিন্দ ঘটনকে। ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বাসিন্দা ওই নার্স মাত্র তিন দিন আগে সিঙ্গুরের নার্সিংহোমে কাজে যোগ দিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে সহকর্মীরা তাঁকে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। চিৎকারে অন্য সহকর্মী ও হোস্টেল কর্মীরা ছুটে এসে পুলিশে খবর দেন। পুলিশ দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।

ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজে। রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে খুন করা হয়েছে। আত্মহত্যা করার মতো মানসিক অবস্থা তাঁর ছিল না। তাঁরা জানান, অসুস্থতার খবর দিয়ে নার্সিংহোমে ডেকে পাঠানো হয় তাঁদের। পরে হাসপাতালে গিয়ে মেয়ের মৃত্যুসংবাদ পান। পরিবারের দাবি, রাধাগোবিন্দ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করায় মেয়ের মানসিক অবস্থা খারাপ হয়েছিল।

ঘটনার পর মৃত নার্সের পরিবার নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখায়। পুলিশ ইতিমধ্যে নার্সের সহকর্মী, নার্সিংহোম কর্তৃপক্ষ এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ঘটনার আগে তাঁকে শেষ কবে এবং কারা দেখেছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.