এক ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হলো একটি পর্যটক বোঝায় বাস। দুর্ঘটনাটি ঘটেছে, শুক্রবার কালিঝোরার কাছে সিটং এর কাছে কারমাথ এলাকায়। দুর্ঘটনার সময় বাসে ছিলেন সাত জন পর্যটক।
সূত্রের খবর পর্যটক বোঝাই বাসটি দার্জিলিং ঘুরে পেশক রোড ধরে সিটংয়ে ফিরছিলেন আর ঠিক সেই সময় গাড়িটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসে ছিলেন সাত জন পর্যটক।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের তড়িঘড়ি উদ্ধার করে এবং আনন্দলোক চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয়। গাড়িতে থাকা প্রত্যেক জন আহত হয়। একজন যাত্রীর অবস্থা বেশ আশঙ্কাজনক।
পর্যটকদের বেশিরভাগই ছিলেন কলকাতার, মহিষাদল ও হলদিয়ার। এই ভয়াবহ দুর্ঘটনায় যাত্রীরা বেশ আতঙ্কিত।







