রাজনীতি

বিচারকের নির্দেশে বেসরকারি হাসপাতালে বালু, চিকিৎসা চালাবে কে?

একটানা ২১ ঘণ্টা বাড়িতে তল্লাশি চালানোর পর শুক্রবার ভোররাতে রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। এই মামলায় আগেই গ্রেফতার করা হয়েছিল মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর রহমনাকে। বাকিবুরের ১০০ কোটির সম্পত্তির খোঁজ পায় ইডি। দুবাই, বাংলাদেশে ব্যবসা রয়েছে বাকিবুরের। তাকে দফায় দফায় জেরা করেই রেশন বণ্টন দুর্নীতির সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রীর যুক্ত থাকার অভিযোগ ওঠে।

রেশন বণ্টন দুর্নীতি মামলায় আগামী ৬ই নভেম্বর পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিককে ইডি হেফাজতের নির্দেশ দেওয়ার কথা শুনে হঠাত্‍ই অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।সওয়াল জবাবের সময় দাঁড়িয়ে থাকলেও আচমকা বসে পড়েন তিনি।কিছুক্ষনের মধ্যেই জ্ঞান হারান ধৃত মন্ত্রী।আদালত কক্ষের বাইরে তাঁকে একটি বেঞ্চে বসানো হয়।পরে বিচারকের বাতানুকূল চেম্বারে নিয়ে যাওয়া হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। আনা হয় কলকাতা পুলিশের অ্যাম্বুলান্স।

সন্ধ্যা সওয়া ছটা নাগাদ ব্যাঙ্কশাল আদালত থেকে বের করার সময় বিচারক নিজের নির্দেশ কিছুটা পরিবর্তন করে বলেন,”কমান্ড হাসপাতালের পরিবর্তে বেসরকারি হাসপাতালে চিকিত্‍সা করাতে পারেন জ্যোতিপ্রিয় মল্লিক।তবে চিকিত্‍সা খরচ বহন করতে হবে তাঁকেই। “বিচারকের এই নির্দেশেই মাথায় হাত মল্লিক পরিবারের।

কেননা রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পরই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককের এবং তাঁর পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।এমনকি মন্ত্রীর সঙ্গে যুক্ত সম্পত্তিও অ্যাটাচ করার প্রক্রিয়া গ্রহণ করেছে ইডি। তাই আপাতত চিকিত্‍সা খাতে খরচ করার টাকা নিয়ে চিন্তিত জ্যোতিপ্রিয় মল্লিকের গোটা পরিবার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.