রাজনীতি

সেলিমের সাথে দেখা হলে , হাত ধরে ক্ষমা চাইবেন প্রতীক উর! কিন্তু হঠাৎ কি এমন হলো ?

কয়েকদিন আগেই অভিষেকের হাত ধরে লাল থেকে সবুজে প্রতীক বদলেছেন প্রতীক – উর । স্বাভাবিক ভাবেই , যা নিয়ে তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা । প্রতীক উরের মতো মাঠে-ময়দানে লড়াই করা নেতার এভাবে দলবদলে স্বাভাবিকভাবেই ধাক্কা খেয়েছেন বহু বাম কর্মী – সমর্থক । অনেক কর্মী – সমর্থকই তার বিরুদ্ধে ক্ষোভও উগড়ে দিয়েছেন । আর এবার তাদের মন ভাঙার জন্য ক্ষমাপ্রার্থী প্রতীক! এমনকি দেখা হলে ক্ষমা চাইবেন মহম্মদ সেলিমের কাছেও ?

বাংলার প্রথম সারির এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে প্রতীক উর রহমান জানিয়েছেন , “সেলিমদাকে দেখলেই প্রথমে জিজ্ঞেস করব, ভালো আছেন? তারপর হাতদুটো ধরে বলব, ক্ষমা করে দিন। আপনার শেষ কথাগুলো আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।” সমর্থকদের উদ্দেশ্যেও তিনি বলেন , “জানি হয়তো পারবেন না, তাও বলব ক্ষমা করে দিন।”

প্রতীক উরের সাফ কথা , “২০ বছর তো বামেদের দিয়েছি। তাও প্রশ্ন করতে পারিনি। আগামী ২০-৩০ বছর তৃণমূলকে দেব। দেখি না প্রশ্ন করতে পারি কি না। আমি ১০০ শতাংশ দিয়ে আগেও দল করেছি। এখনও করব। মানুষের জন্য কাজ করব। সরকারি প্রকল্পের সুবিধা যেন মানুষ পায় তা দেখব।”

পাশাপাশি মোটা অংকের বিনিময় , প্রতীক উর তৃণমূলে গেছেন কিনা , সেনিয়ে বলেন , ”আমার যেটা মূল নম্বর, সেটায় ইনকামিং এখন বন্ধ। কারণ রিচার্জ করার পয়সা নেই। টাকা পেলে রিচার্জ অন্তত করতাম।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.