রাজনীতি

পশ্চিমবঙ্গ দিবস পালনে সর্বদলীয় বৈঠকের ডাক, কী ব্যাখ্যা মুখ্যমন্ত্রীর ?

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণের জন্য রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণপত্র পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৯ আগস্ট নবান্নে বিকেল সাড়ে চারটেয় হতে চলেছে উক্ত বৈঠক। সংশ্লিষ্ট বৈঠকের পরবর্তীতে পশ্চিমবঙ্গ দিবস পালনের প্রস্তাবিত তারিখকে স্বীকৃতি দিতে বিধানসভায় রাজ্য সরকারের তরফে রেজোলিউশন পেশ করার কথা। আমন্ত্রণপত্রে মমতার উক্তি, ‘কেন্দ্রীয় সরকার একটি বিশেষ দিনকে (২০ জুন) পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে চিহ্নিত করে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালিত হয় রাজভবনে। কেন্দ্রের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়,দেশের প্রতিটি রাজভবনেই বিভিন্ন রাজ্যের প্রতিষ্ঠাদিবস পালন করতে হবে। শুধু তাই নয়, তালিকায় ২০ জুন তারিখটিকেই ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে গেরুয়া দল এই বৈঠকে যাবে কিনা, তা সাফ জানা যায়নি এখনও অবধি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মন্তব্য করেছিলেন, ‘আমাদের কাছে আমন্ত্রণ এলে ঠিক করব, সর্বদলীয় বৈঠকে যাব কি না। তবে ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনও পরিকল্পনার অংশীদার হওয়ার ইচ্ছে আমাদের নেই।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.