রাজনীতি

অভিষেকের ‘চ্যালেঞ্জ’কে গ্রহণ করলেন শুভেন্দু, তরজা অব্যাহত !

নিজস্ব সংবাদদাতা : ইডি’‌র বিজ্ঞপ্তিতে নাম লেখা হয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে তিনি যে অভিযুক্ত এমন কথা লেখা নেই। এক সংস্থার সঙ্গে তিনি আগে যে যুক্ত ছিলেন শীর্ষ পদে শুধু তা’ই উল্লিখিত রয়েছে। এবার সেই বিবৃতিকে কেন্দ্র করে তোপ দাগেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তবে তার পালটা জবাবেও সামিল হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই তর্ক-যুদ্ধ গড়ায় রাত অবধি। পরবর্তীতে অভিষেক ‘চ্যালেঞ্জ’ ছুঁড়ে তাঁর সঙ্গে মুখোমুখি বিতর্কে বসতে বলেন শুভেন্দুকে।

শুভেন্দু বুধবার তাঁকে খোঁচা দেওয়ার পরে অভিষেক পাল্টা নারদ-কাণ্ডে টাকা নেওয়ার ছবি দিয়ে বিরোধী দলনেতারে আক্রমণ করেছিলেন। সেই প্রসঙ্গেই বিরোধী দলনেতার উবাচ, ‘আমার তোলা প্রশ্নের জবাব উনি (অভিষেক) দিতে পারেননি। অন্যদিকে চলে গিয়েছেন। ওঁর সঙ্গে বসতে যাব কেন? ওঁর যিনি আলোকবর্তিকা, যাঁর বলে উনি বলীয়ান, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার বড় যুদ্ধে বসা হয়ে গিয়েছে। মানুষ আমাকে নির্বাচিত করে পাঠিয়েছেন।’ তরজা অব্যাহত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.