রাজনীতি

ফের নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্যে সামিল দিলীপ ঘোষ

এসএসসি নবম-দশম শ্রেণির নিয়োগ দুর্নীতিতে চার্জশিট পেশ করেছে সিবিআই। শান্তি প্রাসাদ সিনহা, অশোক সাহা, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ মোট ১২ জনের নাম উল্লেখ রয়েছে চার্জশিটে। এছাড়াও উল্লেখ রয়েছে ৬ জন ‘প্রাইভেট পার্সন’এর নাম; অন্তর্ভুক্ত প্রসন্ন কুমার রায়, প্রদীপ সিংহ, জুঁই দাস, আজাদ আলি মির্জা, ইমন মোমিন এবং রোহিত কুমার ঝা। এবার সেই চার্জশিট প্রসঙ্গেই সরব হলেন রাজ্য বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর ভবিষ্যদ্বানী; শুধু এই নয়, আরও গ্রেফতার হবে। এহেন মন্তব্য আলোড়ন ফেলেছে রাজনৈতিকমহলে, প্রশ্ন উঠছে একাধিক।

ঠিক কী বলেছেন দিলীপ?
চার্জশিট পেশের বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে সাংসদের সাফ জবাব, ‘‌এখনও অনেক কিছুই বাকি রয়েছে দেখার। অনেকেই গ্রেফতার হবেন। কেউ পার পাবেন না। এই দুর্নীতিতে অনেক বড় বড় লোক যুক্ত আছে। পালিয়ে কেউ বাঁচবে না।’‌ উল্লেখ্য, নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম চার্জশিট পেশ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। মঙ্গলবার দুপুরে আলিপুর আদালতে পৌঁছে পেশ করা হয় উক্ত চার্জশিট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.