রাজনীতি

আগামী সপ্তাহেই কি নবান্নে মুখোমুখি মমতা-শাহ? কী বিষয়ে বৈঠক?

আগামী মাসের ৫ তারিখ কি মুখোমুখি হতে চলেছেন অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়? উক্ত বিষয়টি ঘিরে আপাতত আগ্রহ তুঙ্গে! নভেম্বরের ৫ তারিখ নবান্নে অনুষ্ঠিত হতে চলেছে ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক। এই বৈঠকে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আদৌ মুখোমুখি হন কিনা, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনার রোল শুরু রাজনৈতিকমহলে।

কাউন্সিলের বৈঠকে শুধু বাংলার মুখ্যমন্ত্রীই নন, তাছাড়াও আরও পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকছেন। নির্দিষ্ট ৫ রাজ্যের মধ্যে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও সিকিমের মুখ্যমন্ত্রীরা থাকবেন। এই বৈঠকের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী চাইলে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাদাভাবেও বৈঠক করতে পারেন, এমনটাই সূত্রের খবর। সব ঠিক থাকলে স্বরাষ্ট্রমন্ত্রক-মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হতে পারে।

উল্লেখ্য, ২৭ ও ২৮ অক্টোবর হরিয়ানার সুরজকুণ্ডে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন শাহ। পশ্চিমবঙ্গের মতো অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতেই স্বরাষ্ট্র দফতর। তাই কেন্দ্র ও রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমন্ত্রণপত্র পাঠানো হয়। তবে উক্ত বৈঠকে থাকছেন না মুখ্যমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.