নবান্ন অভিযানে ব্যাহত হবে জনজীবন ! এই আশঙ্কাতেই এবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা হাওড়ার এক বাসিন্দার । বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের তরফে , এই মামলা দায়েরের অনুমতি মিলেছে । জানা গিয়েছে, এই মামলার শুনানি হবে বৃহস্পতিবার । উল্লেখ্য , এর আগেও নবান্ন অভিযান নিয়ে , ব্যবসায়ীরা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন ।
মনলাকারীদের কথা অনুযায়ী , নবান্ন অভিযান হলে , রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে অনেক সমস্যার মুখে পড়তে হয় । স্কুলের পড়ুয়া থেকে শুরু করে নিত্যযাত্রীরা , সবাইকেই চরম ভোগান্তির শিকার হতে হয় । সেই কারণেই এই মামলা ।
উল্লেখ্য , ৯ আগষ্ট একবছর পূর্ণ হবে আরজি কর কান্ডের । সেই দিনেই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নিহত তরুণী চিকিৎসকের বাবা মা । এমনকি দলীয় পতাকা ছেড়ে , এই অভিযানে যোগ দেওয়ার ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতাও । তবে , যেহেতু রাজনৈতিক বহু নেতাও এই অভিযানে যোগ দেবেন, সেক্ষেত্রে আগেই এই অভিযানে যোগ দেবে না বলে জানিয়ে দিয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফন্ট’ ।







