দেশরাজ্য

লক্ষ্য শিল্পায়ন, মঙ্গল-বুধের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে উঠছে কী বিষয়?

নজরে এবার বিনিয়োগ ও কর্মসংস্থান। তাই এদিন থেকেই আরম্ভ হচ্ছে রাজ্য সরকারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। নিউটাউনের বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টারে সম্মেলনের উদ্বোধনে সামিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মেলনে থাকার কথা মুকেশ আম্বানী, নিরঞ্জন হীরানন্দানি-সহ সজ্জন জিন্দল, হর্ষ নেওটিয়াদেরও। উপস্থিত থাকার কথা ইংল্যান্ড, ইটালির মতো বিভিন্ন দেশের শিল্পপতিদেরও।

বিশেষভাবে উল্লেখ্য, চলতি বছরের সম্মেলনে সহযোগী দেশ ইংল‌্যান্ড, আমেরিকা, জাপান, মালয়েশিয়া ও লুক্সেমবার্গ। সব মিলিয়ে ১৭টি দেশ থেকে আসছেন বণিকসভার কর্মকর্তারা। গত সেপ্টেম্বরেই মুখ‌্যমন্ত্রী লগ্নির লক্ষ্যে স্পেনে গিয়েছিলেন। স্থানীয় উদ্যোগপতিরা উৎসাহের সহিতই যোগদান করেন।

প্রসঙ্গত, তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছিলেন, উক্ত মেয়াদে তাঁর লক্ষ্য ‘শিল্পায়ন’। রাজ্য প্রশাসনের এক সূত্রের বক্তব্য, বিনিয়োগ এবং কর্মসংস্থানই যে আসলে উন্নতির পথ, তা আরও স্পষ্ট হবে দু’দিনের বাণিজ্য সম্মেলনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.