ক্যালেন্ডার জানান দিচ্ছে হাতে আর মাত্র প্রায় ১৯ দিনের অপেক্ষা। আকাশে – বাতাসে মায়ের আগমনী বার্তা ছড়িয়ে পড়েছে , ইতিমধ্যেই উৎসব প্রেমী বাঙালিদের মনে এক আনন্দের জোয়ার সৃষ্টি হয়েছে। এ বছরের দুর্গাপুজো সংক্ষিপ্ত হবে, তার কারণ এবার অষ্টমী ও নবমী একই দিনে পড়েছ। এই নিয়ে বহু মানুষের মনেই দুঃখ প্রকাশ হয়েছে, কিন্তু এবার দুঃখমোচন করবে রাজ্য পর্যটন দপ্তর।
রাজ্য পর্যটন দপ্তর থেকে এক চমক দায়ক প্যাকেজের সিদ্ধান্ত নিয়েছে। যা উৎসব প্রেমী বাঙ্গালীদের উৎসবে কোনো ভাটা পড়তে দেবেনা, বাঙালি উৎসবের আনন্দে মেতে উঠবে।
• পর্যটন দপ্তরের চমক দায়ক সিদ্ধান্ত গুলি জেনে নিন:-
এ বছরে ষষ্ঠী ৯ই অক্টোবর। তবে মহালয়া থেকেই কলকাতায় দুর্গোৎসবের সূচনা হয় যায়। তাই পর্যটন দপ্তরের ‘শারদোৎসব প্যাকেজ ২০২৪’ মহালয়া থেকেই শুরু হবে। বৃহস্পতিবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন দপ্তর। পুজোর আগে থেকে পুজো পর্যন্ত চারদিন শীতাতপ নিয়ন্ত্রিত বাসে দর্শকদের ঘোরানো হবে। এই তালিকায় থাকবে , কলকাতা ও হুগলি জেলার অন্তর্ভুক্ত থিম গুলির সাথে সাবেকিও, এছাড়াও সব ধরনের পুজো দেখার সুযোগ মিলবে।
• পর্যটন দপ্তরের বিজ্ঞপ্তি প্যাকেজ মতে:-
৬ ও ৭ই অক্টোবর এবং ১০ ও ১১ই অক্টোবর মণ্ডপ দর্শনের ব্যবস্থা থাকবে।
• প্রথমতঃ-
৬ ও ৭ ই অক্টোবর ‘উদ্বোধনী’ পর্বে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কলকাতার সর্বজনীন পুজোমণ্ডপ দেখা যাবে।
• দ্বিতীয়তঃ-
১০ ও ১১ই অক্টোবর ‘সনাতনী’ পর্বে সকাল ৮টা থেকে রাত ১২.৩০ পর্যন্ত বনেদী বাড়ির পুজো দেখা যাবে। এছাড়াও
• তৃতীয়তঃ-
একই দিনে অষ্টমী- নবমী পড়ায়, অর্থাৎ ১০ ও ১১ই অক্টোবর হুগলি জেলার পুজো পরিদর্শনের ব্যবস্থা থাকবে সকাল ৭টা থেকে রাত ৮.৩০ পর্যন্ত।
তাহলে এবার আর বাড়িতে বসে পুজোর পরিকল্পনা না করে, পর্যটন দপ্তরের প্যাকেজের সাহায্যে নির্বিঘ্নে পুজো উপভোগ করুন। প্যাকেজের খরচ সম্পর্কে এখনও তথ্য প্রকাশ করা হয়নি। বুকিংয়ের জন্য পর্যটন দফতরের বিবাদী বাগের অফিসে যোগাযোগ করতে হবে।







