রাজ্য

এই কাজ না করলে টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডারে! আপনি করিয়েছেন তো? জানুন বিস্তারিত 

 

লক্ষীর ভান্ডার প্রকল্পের একজন উপভোক্তা মহিলা আপনি? প্রত্যেক মাসে লক্ষীর ভান্ডারে টাকা ব্যাংক একাউন্টে ঢুকে যাচ্ছে বলে খুব নিশ্চিত ভাবে রয়েছেন? তাহলে আপনাদের এখনই সতর্ক হয়ে যেতে হবে। কারণ নবান্নর পক্ষ থেকে লক্ষ্মীর ভান্ডারে প্রকল্পের জন্য এক নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর সেই নয়া নিয়ম না করলে লক্ষী ভান্ডারে টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে। তাহলে চলুন আর দেরি না করে কী সেই নয়া নিয়ম জানা যায়।

 

২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের মতন মুখ্যমন্ত্রী হয়ে আসার পরে এক নয়া প্রকল্প চালু করেছিলেন তাহলে লক্ষ্মীর ভান্ডার। দেখতে দেখতে সেই প্রকল্পের দু’বছর পার হয়ে গেল। বর্তমানে পশ্চিমবঙ্গের এক কোটি ৯০ লক্ষ মহিলা এই সুবিধা পেয়ে থাকেন। পহেলা এপ্রিল থেকে আবারো দুয়ারে সরকার এসেছে আশা করা হচ্ছে এই সংখ্যাটা খানিক বাড়তে পারে।

 

সাধারণ এবং ওবিসি ক্যাটাগরির মহিলারা ৫০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণীর মহিলারা হাজার টাকা করে প্রতি মাসে পেয়ে থাকেন। তবে সম্প্রতি নবান্নের তরফ থেকে এক নয় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর সেই বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে ব্যাংক একাউন্টের সঙ্গে আধার কার্ডের লিংক করাতে হবে। আর সেটি না হলে সামনের মাস টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.