দেশ

ধনতেরসের সকালেই বড় বিপর্যয়! দিল্লির জনপ্রিয় মার্কেটে আগুন, পরিস্থিতি সামাল দিতে নামল ২২টি দমকলের ইঞ্জিন

ধনতেরসের উৎসবের আমেজের মধ্যেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দিল্লিতে। শুক্রবার সকালে করোলবাগের গফ্ফর মার্কেটের একটি দোকানে আগুন লাগাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কায় তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একের পর এক ইঞ্জিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোট ২২টি দমকলের ইঞ্জিন মোতায়েন করা হয়েছে।

দিল্লি ফায়ার সার্ভিস সূত্রে খবর, করোলবাগের গফ্ফর মার্কেটের ১৩ নম্বর ব্লকের চেন ওয়ালি গলিতে অবস্থিত পুরী প্লাজার একটি দোকান থেকেই আগুনের সূত্রপাত। শুক্রবার ভোরে অগ্নিকাণ্ডের খবর পেতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মীরা। বাজারের ঘিঞ্জি এলাকায় আগুন যাতে অন্য দোকানগুলিতে ছড়িয়ে না পড়ে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

আগুন নেভানোর কাজে ২২টি ফায়ার টেন্ডারের পাশাপাশি অতিরিক্ত জলের ট্যাঙ্কার এবং আলোর সরঞ্জামও নিয়ে আসা হয়েছে। বাজারের ভিতরে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের বিষয়ে নিশ্চিত কোনও তথ্য সামনে আসেনি। অগ্নিকাণ্ডে কতটা সম্পত্তির ক্ষতি হয়েছে, তা নিয়েও স্পষ্ট কোনও হিসাব পাওয়া যায়নি।

উল্লেখযোগ্যভাবে, ধনতেরস উপলক্ষে শুক্রবার গফ্ফর মার্কেটে ক্রেতাদের ভিড় হওয়ার কথা ছিল। উৎসবের কেনাকাটার গুরুত্বপূর্ণ সময়ে এই অগ্নিকাণ্ডে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পরিস্থিতির উপর নজর রাখছে দমকল বিভাগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.