কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে দেখা করতে চান নিহত মহিলা চিকিৎসকের মা বাবা। এমনটাই দাবি করছেন বিজেপি নেতা ও কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষ। মঙ্গলবার সকালে নাকি নির্যাতিতার বাবা স্বরাষ্ট্রমন্ত্রী উদ্দেশ্যে কি পাঠায়।
সেই চিঠিতে উল্লেখ ছিল আর জীবনের ঘটনায় তার মেয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা ভেঙে পড়েছে পুরো পরিবার। মানসিক অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছে যাতে তার মা ও বাবা। অমিত শাহের সাথে তারা সাক্ষাতে মাধ্যমে জানতে চান তিনি কি ভাবছেন এই ঘটনার বিচার কবে পাবেন।
বুধবার রাতে আসার কথা ছিল অমিত শাহর। তবে দুর্যোগ পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সফর স্থগিত করেছেন, তেমনটাই জানিয়েছে রাজ্য বিজেপি। সেক্ষেত্রে পরবর্তীতে যখন অনিচ্ছা রাজ্য সফরে আসবেন তখন নির্যাতিতার বাবা-মায়ের সাথে সাক্ষাৎ করবেন, নাকি নির্যাতিতার বাবা মাকে দিল্লিতে ডেকে পাঠানো হবে তা নিয়ে জল্পনা চলছে।







