বিনোদন

শেষ মুহূর্তে শুটিং বাতিল, সিংহাম অ্যাগেইনে থাকছে না সালমান খান, ভয় পেয়েই কি করছেন না সিনেমা?

আগামী ১লা নভেম্বর দীপাবলির উপলক্ষে ভারতে মুক্তি পাবে সিংহাম অ্যাগেইন। আগের ‘সিংহাম’ ও ‘সিংহাম রিটার্নস’-এর তুলনায় এবারের পর্ব যে শুধু তারকাসমৃদ্ধ, তা নয়, অ্যাকশনেও ভিন্ন। রামায়ণের সঙ্গে আধুনিক সময়ের সংকট একসূত্রে গেঁথে গল্প সাজানোর চেষ্টা করেছেন পরিচালক রোহিত শেঠি।

এই সিনেমা দেখা যাবে অজয়, অক্ষয়, রণবীর, টাইগার শ্রফ, অর্জুন কাপুর, জ্যাকি শ্রফ, কারিনা কাপুর, দীপিকা পাড়ুকোন এবং সালমান খানকে। কিন্তু সম্প্রতি ছবির পাঁচ মিনিটের একটি ট্রেলারে প্রকাশ করে হয়েছিল যেখানে সকল অভিনেতা ও অভিনেত্রীকে দেখা গেলেও ,দেখা মেলেনি চুলবুল পান্ডে অর্থাৎ সালমান খানকে।দুদিন আগে যে গান এসেছে, তাতেও অনুপস্থিত সালমান। তবে কি তিনি থাকছেন না সিংহাম অ্যাগেইনে?এখানেও কী সালমান লরেন্সের হুমকির জন্যই পিছু হটতে বাধ্য হলেন?

বলিউড সূত্রে জানিয়েছে, গত ১৪ অক্টোবর সিংহাম অ্যাগেইনের বিশেষ দৃশ্যের শুটিং করার কথা ছিল সালমানের। মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে ফেলা হয়েছিল সেট। তবে এর দুদিন আগেই হত্যা করা হয় বাবা সিদ্দিকিকে। তাঁর মৃত্যুর পর সালমানের নিরাপত্তা নিয়েও আশঙ্কা দেখা দেয়।
অজয় দেবগন ও নির্মাতা রোহিত শেঠি একাধিকবার আলোচনা করেছেন নিজেদের মধ্যে। শেষ পর্যন্ত তাঁরা সিদ্ধান্ত নেন, এ মুহূর্তে সালমানকে শুটিংয়ে আসতে বলা ঠিক হবে না। তাছাড়া, ভাইজানের নিরাপত্তা নিশ্চিতেরও ব্যাপার ছিল। অজয়-রহিত আরও কিছুদিন অপেক্ষা করতে চেয়েছিলেন। তবে ১৮ অক্টোবরের আগেই সিনেমাটি সেন্সরে জমা দেওয়ার তাড়া ছিল। সব মিলিয়ে তাই সালমানকে ছাড়াই সিংহাম অ্যাগেইন মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

তবে সূত্রে জানাগেছে ,সালমানভক্তদের একেবারে নিরাশ করবেন না রোহিত শেঠি। জানা গেছে, সালমানের একটি ব্যাকশট ব্যবহার করা হতে পারে সিংহাম অ্যাগেইনের পোস্ট ক্রেডিট দৃশ্যে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.