দেশ

জেলেই কাটছে ‘আজাদি’র দিন: সুপ্রিম ‘কোর্টে’ উমর-শারজিলের জামিনের নতুন ‘ঘুঁটি’!

একসময় জেএনইউ (JNU) থেকে শাহিনবাগ—মাইক হাতে ‘আজাদি’ আর বিপ্লবের স্লোগানে দিল্লির বাতাস গরম রাখতেন তাঁরা। কিন্তু সেই ঝাঁজালো বক্তৃতার দিন ফুরিয়েছে বহু আগেই। ২০২০ সালের দিল্লি দাঙ্গা মামলার দুই অন্যতম ‘পোস্টার বয়’—উমর খালিদ এবং শারজিল ইমামের বিপ্লবী যৌবন এখন তিহাড় জেলের চার দেওয়ালে বন্দি। বাইরে যতই বিপ্লবের বুলি থাকুক, ভেতরে যে আর মন টিকছে না, তা সুপ্রিম কোর্টের দোরগোড়ায় তাঁদের বারবার কড়া নাড়া দেখলেই স্পষ্ট বোঝা যায়।
সহ-অভিযুক্তের পিঠে চড়ে বৈতরণী পারের চেষ্টা:
বিগত ৬ বছর ৯ মাস ধরে জেলের ডাল-রুটি খেয়ে শারজিল ইমামের হয়তো উপলব্ধি হয়েছে যে, রাজপথের চেয়ে আদালতের এসি রুম অনেক বেশি আরামদায়ক। তাই এবার নিজে একা নন, সহ-অভিযুক্ত তাসলিম আহমেদের জামিন পাওয়ার ‘লজিক’কে ঢাল বানিয়ে সুপ্রিম কোর্টে নিজেদের পিঠ বাঁচাতে নেমেছেন দুই কমরেড। তাঁদের আইনজীবীদের সওয়াল—”আইনের মারপ্যাঁচে বড় বেঞ্চের রায় আসতে দেরি হলে আমরা কেন জেলের হাওয়া খাব?” অর্থাৎ, তত্ত্ব থাকবে খাতায়, কিন্তু বেলের বেলায় চাই সমান অধিকার!
২০২৭-এর ‘ডেডলাইন’ ও স্বাধীনতার দোহাই:
এর আগে নিম্ন আদালত ও দিল্লি হাইকোর্ট তাঁদের মুখের ওপর দরজা বন্ধ করে জানিয়ে দিয়েছিল, ২০২৭ সালের ৫ জানুয়ারির আগে জামিনের কোনো গল্প নেই। অর্থাৎ আরও কয়েক বছর জেলের ভাত খাওয়া নিশ্চিত ছিল। কিন্তু ২০২৭ পর্যন্ত অপেক্ষা করার ধৈর্য বা দম উমর-শারজিলের নেই। তাই এবার চটজলদি সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের দোহাই দিয়ে তাঁরা বলছেন, বিচারহীন এই বন্দিদশা নাকি তাঁদের মৌলিক অধিকারে আঘাত করছে।
একসময় যাঁরা দেশ ভাঙা বা চাকা জ্যাম করার মস্তানি দেখাতেন, আজ তাঁরাই সুপ্রিম কোর্টের চাকা কোন দিকে ঘোরে, সেই আশায় চাতক পাখির মতো চেয়ে আছেন। এখন দেখার, শীর্ষ আদালত তাঁদের ‘বেল’ (Bail) দিয়ে মুক্ত বাতাসে পাঠায়, নাকি আইন তার নিজের গতিতে চলে তাঁদের আবার তিহাড়ের শ্রীঘরেই ফেরত পাঠায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.