দেশ

মুর্শিদাবাদ থেকে গ্রেফতার বাংলাদেশের জঙ্গি

এই মুহুর্তে সব থেকে বড় খবর, বর্তমানে বাংলাদেশী অনুপ্রবেশকারীতে ছেয়ে গিয়েছে বর্ডার বেষ্টিত মুর্শিদাবাদ। সম্প্রতি কেরল থেকে ধৃত জঙ্গি সাদ রাদি, বাংলাদেশের বাসিন্দা, বিগত প্রায় ৮ বছর ধরে রয়েছে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের বাসিন্দা হয়ে।
অন্যদিকে ধৃত সাদ রাদির গ্রেফতারের পর তার কাছে পাওয়া তথ্য অনুসারে দিন কয়েক আগেই হরিহরপাড়া থেকে গ্রেফতার হয় মনিরুল সেখ ও আব্বাস আলী নামে জঙ্গি সংগঠনের আরও ২ সদস্য। পাশাপাশি বৃহস্পতিবার রাতে ফের ৩ বাংলাদেশী অনুপ্রবেশকারী গ্রেফতার হ’ল বি এস এফের হাতে, জলঙ্গী সীমান্তবর্তী এলাকা থেকে। যদিও বি এস এফ সূত্রে জানা গিয়েছে অনুপ্রবেশকারীদের ৩ জনকে গ্রেফতার করা গেলেও, আরও ৩ রয়েছে এখনও অধরা। ধৃত ৩ জনের নাম কামাল হোসেন , শাহাদাত আলী , ও হজরত আলী। পরবর্তীতে বি এস এফের পক্ষ থেকে ধৃত ৩ অনুপ্রবেশকারীকে নিয়ম অনুসারে তুলে দেওয়া হয় জলঙ্গী থানা পুলিশের হাতে। এরপর শুক্রবার ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে তোলা হয় মুর্শিদাবাদ জেলা আদালতে। পাশাপাশি পুলিশের আবেদন রেখে ধৃতদের ৪ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। বর্তমানে ধৃত ৩ অনুপ্রবেশকারী রয়েছে জলঙ্গী পুলিশের হেফাজতে। যদিও বাকি ৩ অনুপ্রবেশকারীদের কোনো সন্ধান পাওয়া যায়নি এখনও পর্যন্ত। স্বাভাবিকভাবে বলা যেতে পারে- এই মুহুর্তে বাংলাদেশী অনুপ্রবেশকারীতে রীতিমতো ছেয়ে গিয়েছে বর্ডার বেষ্টিত মুর্শিদাবাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.